Saturday, September 5, 2026

পিত্তথলির পাথর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে বের হয়ে গেল।

 গতদিন একজন ভাই কমেন্টসে আমাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রোগীর pathological changes এবং চিকিৎসার আগে-পরে পরিবর্তনগুলো সংরক্ষণ করে রাখা জরুরি।

আমি আসলে এখন সেটাই করার চেষ্টা করছি।
আমাদের পেছনের যে মনীষীরা ছিলেন, তাঁরা তাঁদের সময়ের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও চিকিৎসার ফলাফল থেকে অনেক কিছু লিখে গেছেন। তাঁদের অনেক অভিজ্ঞতা নিঃসন্দেহে আমাদের জন্য মূল্যবান। কিন্তু তাঁরা যে সময়ে কাজ করেছেন, তখন আজকের মতো ডিজিটাল প্রযুক্তি, উন্নত imaging system কিংবা সহজে সংরক্ষণযোগ্য medical documentation-এর সুযোগ ছিল না।
বর্তমান ডিজিটালাইজেশনের যুগে, বিশেষ করে চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে, শুধু মুখের কথার চেয়ে documented practical evidence-এর মূল্য অনেক বেশি।
যেমন এই রোগীর কথাই ধরুন।
চিকিৎসার আগে করা Ultrasonography-তে রোগীর Gall bladder-এ 9.9 মি.মি পাথরসদৃশ finding উল্লেখ করা হয়েছিল।
পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পর আবার Ultrasonography করা হয়। সেই রিপোর্টে বলা হয়েছে, Gall bladder-এ কোনো calculus শনাক্ত করা যায়নি। সর্বশেষ মন্তব্যে লেখা হয়েছে, Normal study.
আমি যদি শুধু আপনাদের বলতাম,
“এই রোগীর পিত্তথলির পাথর ছিল, চিকিৎসার পর ভালো হয়ে গেছে”,
কিন্তু কোনো রিপোর্ট সংরক্ষণ করে আপনাদের সামনে না দিতাম, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠত, এর প্রমাণ কী?




কিন্তু যখন চিকিৎসার আগের রিপোর্ট এবং চিকিৎসার পরের রিপোর্ট দুটিই পাশাপাশি উপস্থাপন করা যায়, তখন অন্তত ঘটনাটি নথিভুক্ত থাকে। মানুষ নিজের চোখে দেখতে পারে এবং নিজের বিচার-বিবেচনা দিয়ে মূল্যায়ন করতে পারে।
আমি মনে করি, হোমিওপ্যাথির ক্ষেত্রেও আমাদের এখন এই documentation-এর সংস্কৃতি তৈরি করা জরুরি।
বড় বড় দাবি করার চেয়ে রোগীর case history, pathological investigation, treatment period এবং follow-up report সংরক্ষণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আমি নিজেও সেই চেষ্টাটাই করছি।
আমার কথা বিশ্বাস করুন, এটা বলার চেয়ে আমার কাজের documentation আপনাদের সামনে তুলে ধরাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
কারণ ভবিষ্যতে হয়তো আমাদের কথার চেয়ে সংরক্ষিত বাস্তব কেস ও তার follow-up evidence-ই বেশি মূল্যবান হবে।

0 comments:

Post a Comment